জাতীয়

ডার্টি বোম ব্যবহার করে রাশিয়ার ওপর দায় চাপাবে ইউক্রেন: মস্কো

নিজ ভূখণ্ডে ডার্টি বোম ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে মস্কো।

অবশ্য এ অভিযোগ অস্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপে যদি কেউ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তা কেবল রাশিয়ার পক্ষেই সম্ভব।

এদিকে রাশিয়ার অভিযোগ যৌথভাবে প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। একইসঙ্গে তারা সংঘাত বাড়ানোর জন্য কোন অজুহাত ব্যবহারের বিরুদ্ধে মস্কোকে হুঁশিয়ার করেছে।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রোববার সকালে পশ্চিমা দেশের প্রতিরক্ষা প্রধানদের সাথে ফোনালাপে ডার্টি বোমার সম্ভাব্য হামলার ব্যাপারে অভিযোগ করেন।

এর পরই মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রিটেন ও ফরাসি সরকারের সাথে এক যৌথ বিবৃতিতে বলেছে, ইউক্রেন তার নিজ ভূখন্ডে ডার্টি বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়ার স্পষ্ট মিথ্যা অভিযোগসমূহ আমরা সকলে প্রত্যাখান করছি। বিশ্ব রাশিয়ার এই অভিযোগের বিষয়টিকে যুদ্ধ বাড়ানোর একটি অজুহাত হিসেবে দেখবে। আমরা রাশিয়ার যুদ্ধ জোরদার করার যেকোন অজুহাত আবারো প্রত্যাখান করছি।

তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি তথাকথিত এ ডার্টি বোমা একটি বিস্তৃত এলাকাকে দূষিত করার লক্ষ্যে ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের বোমা বেমসামরিক নাগরিকদের জন্য বিপদজনক ও ভয়ঙ্কর। তবে পরমাণু বিস্ফোরণের সাথে এটি সর্ম্পৃক্ত নয়।

আরও পড়ুনঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে না লড়ার ঘোষণা জনসনের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র